Unknown: Automatic conversion of false to array is deprecated in /home/blooming/boikini.com/storage/modification/catalog/controller/startup/startup.php on line 103 social media marketing

Hotline: 017 0707 2323 or 017 0707 2333

social media marketing

৳200

নীলা মণি গোস্বামী! যার স্বপ্ন নিজের লেখা একগাদা বই বগলদাবা করে ঘুরে বেড়ানো।ব্যক্তিগত পরিচয় টেনএমএস এর বুক ক্লাব থেকেই।মাঝেমধ্যেই লেখিকার লেখা পড়া হয় আমার।ভালো লেখার দখল রয়েছে ওনার।এরই মাঝে “সোশ্যাল মিডিয়া মার্কেটিং” বইটি চোখে পড়ে। মেলায় দেখা হওয়ার সুবাদে লেখিকার বইটিও সংগ্রহ করে ফেলি।চলুন কথা বলা যাক বইটি নিয়ে।সচারাচর আমরা ক্যারিয়ার বলতেই বুঝি একজন প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার,শিক্ষক, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা,ক্যারিয়ার যদি হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং নির্ভর! বিষয়টা অনেকেরই কাছে হাস্যকর মনে হলেও এটাই সত্যি যে— ইদানীংকালে অনেক ইয়াং তরুণ-তরুণী এই সেক্টরে তাদের ক্যারিয়ার নিয়ে ভাবছে এবং সে অনুযায়ী মাঠেও নেমে পড়েছে তারা।এই বইটি মূলত আপনাকে সেই অচেনা জগতের বেসিক কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দিবে।একই সাথে রয়েছে অনেকগুলো পরিসংখ্যান, টিপস এন্ড ট্রিক্স; যা আপনাকে আরও বেশি উৎসাহিত করতে সক্ষম। লেখিকা বিভিন্ন অধ্যায়ে প্রায়ই কিছু আইডিয়ার কথা শেয়ার করেছেন পাঠকদের সাথে। এই জায়গাটা বেশি ইফেক্টিভ মনে হয়েছে আমার।কারণ অনেক জায়গায়ই তিনি অনেকগুলো আইডিয়া (প্রায় ১৫ টার কাছাকাছি!) নিজ অভিজ্ঞতার আলোকে শেয়ার করেছেন।তাছাড়া বহুক্ষেত্রেই তিনি উদাহরণ হিসেবে কিছু টেমপ্লেট দেখিয়েছেন, যেগুলো মনে হয় পাঠকরা খুব সহজেই রিলেট করতে পারবে।একজন লেখিকা হিসেবে চরম বুদ্ধিমত্তার জন্যে তিনি প্রশংসা কুড়ানোর দাবিদার! আমি নিজে যেহেতু একজন ফেসবুক পোকা!দিনের অধিকাংশ সময়ই আমি এই প্ল্যাটফর্মে কাটাই।অনেকগুলো গ্রুপ হ্যান্ডেল করা লাগে।সেক্ষেত্রে “ফেসবুক মার্কেটিং” অধ্যায়টি ছিলো আমার জন্য বেশি জরুরি। এই অধ্যায় থেকে বেশ কিছু আইডিয়া পেয়েছি আমি, যেগুলো অজানা ছিলো সেগুলোর জন্য লেখিকাকে একরাশ ধন্যবাদ।বিশেষত ‘Merch by amazon’ নামক প্ল্যাটফর্মটির সাথে পরিচয় হয়ে ভাল্লাগছে! আমরা বাঙালিরা কোনো কাজে হাত দিলে আগে খুঁজি এই লাইনে কে কী করতে পেরেছে,কতটুকুই বা করতে পেরেছে! মানে যেকোনো কাজের জন্যে পরিসংখ্যানগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি এই কাজটা থেকে ভবিষ্যতে আমার কেমন আউটকাম আসতে পারে!লেখিকা অনেক জায়গায় বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেছেন।এগুলো পাঠককে সহজেই সেক্টরগুলোতে প্রভাবিত করবে বলে আমি বিশ্বাস করি কিংবা পাঠকদের ভয় কিছুটা হলেও দূর হবে। এবার লেখিকার উদ্দেশ্যে কিছু কথা! আমার মনে হয়েছে এই জায়গাগুলোতে একটু পরিবর্তন কিংবা সংযোজন বইটিকে আরো চমৎকার হিসেবে পাঠকের দ্বারে পৌঁছে দিতো!প্রথমত,আপনি যেহেতু অনেকগুলো মার্কেটিং সাইট নিয়ে কথা বলেছেন,কাজেই লেখার সুবিধার্ত্রে সবগুলো অধ্যায়েই দেখলাম বেশকিছু টিপস শেয়ার করেছেন। দেখা গেছে একই ধরণের টিপস একাধিক অধ্যায়েই ব্যবহার করেছেন।আমার মনে হয়েছে একই জিনিসের পুনরাবৃত্তি না করলেই ভালো দেখাত।কারণ একটা ছাড়াও আপনার হাতে বেশ অনেকগুলো টিপস কিন্তু ছিলোই!দ্বিতীয়ত,“এক টুকরো মোটিভেশন” অধ্যায়টি একটু অন্যরকম হলে আরো জমে যেত! সেটা কেমন? একজন পাঠক হিসেবে আমি ধরেই নিয়েছিলাম সেই অধ্যায়ে আপনি সকল সেক্টরে গতো ১/২ বছরের আপনার কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন।আপনি কিভাবে শুরু করেছিলেন,কতটুকু সময় দিতে হয়েছিলো,কিভাবে নেটওয়ার্ক বৃদ্ধি করেছেন,একাডেমিক পড়াশোনার সাথে কিভাবে এই কাজগুলোকে ব্যালেন্স করেছেন,ব্লা,ব্লা,ব্লা।মোদ্দাকথা,আপনার নিজের গল্প! যেকোনো গল্প মানুষকে খুব সহজেই প্রভাবিত করতে পারে।যদিও আপনি কিছু অধ্যায়ে বেশ কিছু জায়গায় একটু একটু কাজের কথা বর্ণনা দিয়েছিলেন! এক টুকরো মোটিভেশনে নীলা মণির নিজের গল্পটাই ওনার পাঠককে বেশি আকর্ষিত করতো বলে আমি মনে করেছি।সর্বোপরি বলবো,তরুণ লেখক-লেখিকার বই সর্বদাই আমি বেশ উৎসাহ নিয়ে কিনি এবং পড়ি।পাশাপাশি একটা গঠনমূলক আলোচনা করতেও বেশ পচ্ছন্দ করি।নীলা মণির ক্ষেত্রেও সেটাই ঘটেছে।অনেক শুভ কামনা রইলো লেখিকা।এগিয়ে যান।নেক্সট বইমেলায় একসাথে বসে খোশগল্পে মাতবো সবাই!পড়তে আপনাকে হবেই,হয় বই নয়তো পিছিয়ে! ..

  • Brand: SHOBDOSHOILY
  • Product Code: shobdoshoily
  • Availability: In Stock
  • ISBN: 9789849540823
  • Total Pages: 104
  • Edition: 1st
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hard Cover
  • Year: 2021
  • Publication Date: 2021-09-18

নীলা মণি গোস্বামী! যার স্বপ্ন নিজের লেখা একগাদা বই বগলদাবা করে ঘুরে বেড়ানো।ব্যক্তিগত পরিচয় টেনএমএস এর বুক ক্লাব থেকেই।মাঝেমধ্যেই লেখিকার লেখা পড়া হয় আমার।ভালো লেখার দখল রয়েছে ওনার।এরই মাঝে “সোশ্যাল মিডিয়া মার্কেটিং” বইটি চোখে পড়ে। মেলায় দেখা হওয়ার সুবাদে লেখিকার বইটিও সংগ্রহ করে ফেলি।চলুন কথা বলা যাক বইটি নিয়ে।
সচারাচর আমরা ক্যারিয়ার বলতেই বুঝি একজন প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার,শিক্ষক, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা,ক্যারিয়ার যদি হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং নির্ভর! বিষয়টা অনেকেরই কাছে হাস্যকর মনে হলেও এটাই সত্যি যে— ইদানীংকালে অনেক ইয়াং তরুণ-তরুণী এই সেক্টরে তাদের ক্যারিয়ার নিয়ে ভাবছে এবং সে অনুযায়ী মাঠেও নেমে পড়েছে তারা।এই বইটি মূলত আপনাকে সেই অচেনা জগতের বেসিক কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দিবে।একই সাথে রয়েছে অনেকগুলো পরিসংখ্যান, টিপস এন্ড ট্রিক্স; যা আপনাকে আরও বেশি উৎসাহিত করতে সক্ষম।
লেখিকা বিভিন্ন অধ্যায়ে প্রায়ই কিছু আইডিয়ার কথা শেয়ার করেছেন পাঠকদের সাথে। এই জায়গাটা বেশি ইফেক্টিভ মনে হয়েছে আমার।কারণ অনেক জায়গায়ই তিনি অনেকগুলো আইডিয়া (প্রায় ১৫ টার কাছাকাছি!) নিজ অভিজ্ঞতার আলোকে শেয়ার করেছেন।
তাছাড়া বহুক্ষেত্রেই তিনি উদাহরণ হিসেবে কিছু টেমপ্লেট দেখিয়েছেন, যেগুলো মনে হয় পাঠকরা খুব সহজেই রিলেট করতে পারবে।একজন লেখিকা হিসেবে চরম বুদ্ধিমত্তার জন্যে তিনি প্রশংসা কুড়ানোর দাবিদার!
আমি নিজে যেহেতু একজন ফেসবুক পোকা!দিনের অধিকাংশ সময়ই আমি এই প্ল্যাটফর্মে কাটাই।অনেকগুলো গ্রুপ হ্যান্ডেল করা লাগে।সেক্ষেত্রে “ফেসবুক মার্কেটিং” অধ্যায়টি ছিলো আমার জন্য বেশি জরুরি। এই অধ্যায় থেকে বেশ কিছু আইডিয়া পেয়েছি আমি, যেগুলো অজানা ছিলো সেগুলোর জন্য লেখিকাকে একরাশ ধন্যবাদ।বিশেষত ‘Merch by amazon’ নামক প্ল্যাটফর্মটির সাথে পরিচয় হয়ে ভাল্লাগছে!
আমরা বাঙালিরা কোনো কাজে হাত দিলে আগে খুঁজি এই লাইনে কে কী করতে পেরেছে,কতটুকুই বা করতে পেরেছে! মানে যেকোনো কাজের জন্যে পরিসংখ্যানগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি এই কাজটা থেকে ভবিষ্যতে আমার কেমন আউটকাম আসতে পারে!লেখিকা অনেক জায়গায় বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেছেন।এগুলো পাঠককে সহজেই সেক্টরগুলোতে প্রভাবিত করবে বলে আমি বিশ্বাস করি কিংবা পাঠকদের ভয় কিছুটা হলেও দূর হবে।
এবার লেখিকার উদ্দেশ্যে কিছু কথা! আমার মনে হয়েছে এই জায়গাগুলোতে একটু পরিবর্তন কিংবা সংযোজন বইটিকে আরো চমৎকার হিসেবে পাঠকের দ্বারে পৌঁছে দিতো!
প্রথমত,
আপনি যেহেতু অনেকগুলো মার্কেটিং সাইট নিয়ে কথা বলেছেন,কাজেই লেখার সুবিধার্ত্রে সবগুলো অধ্যায়েই দেখলাম বেশকিছু টিপস শেয়ার করেছেন। দেখা গেছে একই ধরণের টিপস একাধিক অধ্যায়েই ব্যবহার করেছেন।আমার মনে হয়েছে একই জিনিসের পুনরাবৃত্তি না করলেই ভালো দেখাত।কারণ একটা ছাড়াও আপনার হাতে বেশ অনেকগুলো টিপস কিন্তু ছিলোই!
দ্বিতীয়ত,
“এক টুকরো মোটিভেশন” অধ্যায়টি একটু অন্যরকম হলে আরো জমে যেত! সেটা কেমন? একজন পাঠক হিসেবে আমি ধরেই নিয়েছিলাম সেই অধ্যায়ে আপনি সকল সেক্টরে গতো ১/২ বছরের আপনার কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন।আপনি কিভাবে শুরু করেছিলেন,কতটুকু সময় দিতে হয়েছিলো,কিভাবে নেটওয়ার্ক বৃদ্ধি করেছেন,একাডেমিক পড়াশোনার সাথে কিভাবে এই কাজগুলোকে ব্যালেন্স করেছেন,ব্লা,ব্লা,ব্লা।
মোদ্দাকথা,আপনার নিজের গল্প! যেকোনো গল্প মানুষকে খুব সহজেই প্রভাবিত করতে পারে।যদিও আপনি কিছু অধ্যায়ে বেশ কিছু জায়গায় একটু একটু কাজের কথা বর্ণনা দিয়েছিলেন! এক টুকরো মোটিভেশনে নীলা মণির নিজের গল্পটাই ওনার পাঠককে বেশি আকর্ষিত করতো বলে আমি মনে করেছি।
সর্বোপরি বলবো,তরুণ লেখক-লেখিকার বই সর্বদাই আমি বেশ উৎসাহ নিয়ে কিনি এবং পড়ি।পাশাপাশি একটা গঠনমূলক আলোচনা করতেও বেশ পচ্ছন্দ করি।নীলা মণির ক্ষেত্রেও সেটাই ঘটেছে।অনেক শুভ কামনা রইলো লেখিকা।এগিয়ে যান।নেক্সট বইমেলায় একসাথে বসে খোশগল্পে মাতবো সবাই!
পড়তে আপনাকে হবেই,হয় বই নয়তো পিছিয়ে!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good